হাওরাঞ্চল নিয়ে এনসিপির ৪ দাবি 

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:১৩:০৩ || পরিবর্তিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:১৩:০৩

হাওরাঞ্চল নিয়ে এনসিপির ৪ দাবি 

হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল ও আকস্মিক প্লাবনের কারণে তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৃষকদের কান্না। জরুরিভিত্তিতে এ অঞ্চলে পর্যাপ্তসংখ্যক কম্বাইন হারভেস্টার ও শ্রমিক সরবরাহসহ ৪ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি উত্থাপন ও জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয়।

অন্য তিন দফা দাবির মধ্যে রয়েছে-
১. ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।
২. ফসল রক্ষা বাঁধসমূহ দ্রুত মেরামত ও শক্তিশালীকরণ।
৩. পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা।

এতে বলা হয়, নেত্রকোণা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বহু এলাকায় কৃষকরা পানিবন্দি অবস্থায় তাদের পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। অনেক পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উদ্বেগ প্রকাশ করে এনসিপি বলেছে, বিদ্যমান শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অপ্রতুলতা এবং ফসল রক্ষা বাঁধের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম ও একমাত্র ফসল আজ প্রকৃতির বিরূপতা এবং ব্যবস্থাপনার ঘাটতির দ্বৈত চাপে মারাত্মক হুমকির মুখে পড়েছে।

হাওর অঞ্চলের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাই এনসিপি আশা করে, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ